সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামের জাহাঙ্গির বয়াতির তিন বছরের শিশু কন্যা ফাতেমা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়।
জানাগেছে, উপজেলার কুকুয়া গ্রামের জাহাঙ্গির বয়াতি চট্টগ্রামের দিন মজুরের কাজ করেন। দুই শিশু কন্যা নিয়ে স্ত্রী লাইজু বেগম বাড়ীতে থাকেন। মঙ্গলবার তার তিন বছরের শিশু কন্যা ফাতেমা মায়ের অজান্তে বাড়ীর পিছনের পুকুরে পড়ে যায়। ঘন্টাখানের পরে শিশু কন্যাকে না পেলে পরিবারের লোকজন খুজতে থাকে। পরে শিশু কন্যাকে পুকুর থেকে খুঁজে উদ্ধার করে। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশু কন্যা ফাতেমার চাচাতো ভাই মোঃ জাহিদুল ইসলাম বলেন, পরিবারের সকলের অজান্তে শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!