কলাপাড়ায় নৌভ্রমনের মধ্যদিয়ে জোছনা উৎসব পালিত | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় নৌভ্রমনের মধ্যদিয়ে জোছনা উৎসব পালিত

কলাপাড়ায় নৌভ্রমনের মধ্যদিয়ে জোছনা উৎসব পালিত

মো. ওমর ফারুকঃ
“ঘর ছাড়িয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই” এ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হলো জোছনা উৎসব-২০২১। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আন্ধারমানিক নদে নৌভ্রমনে তরী ভাসিয়ে বিভিন্ন শ্রেনী পেশার ও বয়সের মানুষের অংশগ্রহনে পালিত হলো এ জোছনা উৎসব। শনিবার (২৭ ফেব্রুয়ারি) শেষ বিকালে কলাপাড়া লঞ্চঘাট থেকে ৬৬ ফুট দৈর্ঘ্য ১৫ ফুট প্রসস্থ তরীতে স্থানীয় সমাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীদের নিয়ে সূর্যাস্তের বিড়ল দৃশ্য অবলোকন করতে আন্ধারমানিক নদ ও সোনাতলা নদ ভ্রমনে বেড়িয়ে পরেন। জোছনা উৎসবের অতিথিরা নেচে গেয়ে-আনন্দ উল্লাসে মেতে ওঠে। একই সঙ্গে সূর্যাস্ত ও পূর্ণিমার চাঁদের আলোয়ে আলোকিত প্রকৃতির দৃশ্য অবলোকন করে রাত ১০ টায় আনন্দতরী গন্তব্যে ফিরে আসে। আনন্দ ভ্রমন ও জোছনা উৎসবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে. রঞ্জন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন মো. ফারুক, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ প্রভাষক মো. মাইনুদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ. আর মুক্তা, সাধারণ সম্পাদক মো. আরিফ সিকদার, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহম্মেদ। এছাড়াও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!