রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রী অপহরণ অভিযুক্ত দুই যুবক গ্রেফতার

গলাচিপায় অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রী অপহরণ অভিযুক্ত দুই যুবক গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় মাদ্রাসা ছাত্রীকে রাতে আঁধারে অপহরণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এরা হলো ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কচরাই গ্রামের লিমন বেপারী ও গলাচিপা সদর ইউনিয়নের পশ্চিম রতনদী গ্রামের রুবেল হোসেন খান নামের দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মঙ্গলবার গলাচিপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত লিমন ও রুবেলকে গ্রেফতার করে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেন। এদিকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পটুয়াখালী জোনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দির জন্য বুধবার গলাচিপা আদালতে নেওয়া হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দার মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়–য়া ছাত্রীকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কচরাই গ্রামের বাসিন্দা লিটন বেপারীরর ছেলে লিমন বেপারী (২৩) ও গলাচিপা সদর ইউনিয়নে হাবিবুর রহমানের ছেলে মো. রুবেল (২৫) গত ৬ মার্চ রাতে অপহরণ গজালিয়া গ্রামের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার গলাচিপা থানায় লিমন ও রুবেলকে আসামী করে একটি অপহরণ মামলা করা হয়। মামলার পর ওই রাতেই (মঙ্গলবার) গলাচিপা থানা পুলিশ অভিযুক্ত লিমন ও রুবেলকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার হোসেন বলেন, ‘মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত ছাত্রীকেও উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার পর ২২ ধারায় জবানবন্দির জন্য বুধবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!