সাংবাদিক রাসেলকে সম্মাননা স্মারক প্রদান | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
সাংবাদিক রাসেলকে সম্মাননা স্মারক প্রদান

সাংবাদিক রাসেলকে সম্মাননা স্মারক প্রদান

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের নাভারন হক কমিউনিটি সেন্টারে ১ লক্ষ পিচ পবিত্র আল কোরআন বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে চ্যানেল টি ওয়ানের শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে সম্মাননা স্মারক একটি প্রিন্ট মগ উপহার দেন।
রবিবার (৭ মার্চ) বেলা ২টার সময় নাভারন হক কমিউনিটি সেন্টারে উপস্থিত প্রধান অতিথি খুলনা বিভাগীয় কোরআন প্রতিযোগীতায় চাম্পিয়ন হাফেজ মোঃ মাহফুজুর ও শত শত মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সামনে সাংবাদিক রাসেল ইসলাম এর হাতে সম্মাননা স্মারক উপহারটি তুলে দেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

সাংবাদিক রাসেল ইসলামকে উপহার তুলে দেওয়ার সময় দেশসেরা উদ্ভাবক মিজান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। নিজের পরিবারকে সময় না দিয়ে সকল সময় মানুষের কথা তুলে ধরেন সাংবাদিকরা। সমাজের সকল কর্মকান্ডে সবার আগে উপস্থিত থাকেন তারা। রাসেল সকল সময় সমাজের গুরুত্বপুর্ন সংবাদ তুলে ধরেন। ছোট ভাই রাসেলের জন্য শুভ কামনা রইল সকল সময়। শার্শা উপজেলায় সবার থেকে ছোট সে এজন্য আমি সকল সাংবাদিককে সম্মান করে তাকে এই উপহারটি দিলাম।

উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, ২৪ ঘন্টা টেলিভিশনের প্রতিনিধি মিলন কবীর, যশোরের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, একাত্তর বাংলা টিভির প্রতিনিধি সেলিম রেজা তাজ, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক ইকরামুল, সাংবাদিক আব্দুল্লাহ, দৈনিক সময়ের বাণী পত্রিকার প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক বাংলাদেশ আমার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল সংবাদকর্মীর হাতে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান পবিত্র আল কোরআন তুলে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!