শার্শায় পুলিশের অভিযানে মাদক ও জুয়াড়ি সহ আটক-১১ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
শার্শায় পুলিশের অভিযানে মাদক ও জুয়াড়ি সহ আটক-১১

শার্শায় পুলিশের অভিযানে মাদক ও জুয়াড়ি সহ আটক-১১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা সীমান্ত থেকে বুধবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযানে বসত ঘরের খাটের নিচ হতে ৪০ বোতল ফেন্সিডিল, ৪৭০ গ্রাম গাঁজা ও জুয়া খেলার সময় ১৫৮০ টাকা সহ ১১ জন আসামিকে আটক করে শার্শা থানার পুলিশ।

আটককৃত আসামিরা, ১. ডাবলু হোসেন (৪০), পিতা- মৃত আব্দুল করিম গ্রাম- দাউদখালী (খালদ্ধার পাড়া), থানা- শার্শা। ২. রফিক হাসান (২১), পিতা- রমজান আলী স্থায়ী : গ্রাম- বড় হারিপুর (সাং-বড়হরিপুর মন্ডলপাড়া), থানা- পার্বতীপুর, দিনাজপুর, বর্তমান: গ্রাম- খাজুরা (রুপালী অটো রাইস মিল), থানা-শার্শা। ৩. রাশেদুল ওরফে রাসেল (২৯), পিতা- মৃত ওলিয়ার রহমান, স্থায়ী: গ্রাম- বাঘারপাড়া (মোল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন), থানা- বাঘারপাড়া, যশোর, বর্তমানঃ গ্রাম- ভবেরবেড় (ছোট আঁচড়া মোকছেদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা। ৪. মামুন ফকির (২৪), পিতা-ছায়েদ ফকির, স্থায়ী : গ্রাম- গড়খালী (পশ্চিমপাড়া, ওয়ার্ড নং-০১), থানা-দাকোপ, খুলনা, বর্তমানঃ গ্রাম- ভবেরবেড় (ছোট আচড়া মোকছেদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বেনাপোল পোর্ট থানা। ৫. জিয়াউর রহমান (৪০), পিতা- মৃত সিদ্দিক আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা-শার্শা। ৬. সাহেব আলী (২১), পিতা-মোঃ হাবিবুর রহমান স্থায়ী : গ্রাম-কৃষ্ণপুর, উপজেলা/থানা-শার্শা। ৭. মুন্তাজুল (৩০), পিতা- আব্দুল সাত্তার স্থায়ী : গ্রাম-কৃষ্ণপুর, উপজেলা/থানা-শার্শা। ৮. মমিন (৪৫), পিতা-মৃত মজিবুল হক স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা-শার্শা। ৯. জাকির হোসেন (৩০), পিতা-মৃত গোলাম সরোয়ার স্থায়ী: গ্রাম-লক্ষণপুর, উপজেলা/থানা-শার্শা। ১০. নাসিম উদ্দিন (২৫), পিতা-মৃত কোরবান আলী স্থায়ী : গ্রাম-লক্ষণপুর, উপজেলা/থানা- শার্শা। ১১. রনি হোসেন (৩৩), পিতা-ফাজুল ইসলাম, সাং-রামভদ্রপুর, থানা-কলারোয়া, সাতক্ষীরা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার ও বসত ঘরের খাটের নিচ হতে ৪০ বোতল ফেন্সিডিল, ৪৭০ গ্রাম গাঁজা এবং ১৫৮০ টাকা সহ তাদের আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এবং জুয়া আইনে মামলা রুজু হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!