গলাচিপায় ইউপি নির্বাচন বিএনপিহীন পরিস্থিতিতে বিদ্রোহীর আশঙ্কায় আওয়ামী লীগ | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় ইউপি নির্বাচন বিএনপিহীন পরিস্থিতিতে বিদ্রোহীর আশঙ্কায় আওয়ামী লীগ

গলাচিপায় ইউপি নির্বাচন বিএনপিহীন পরিস্থিতিতে বিদ্রোহীর আশঙ্কায় আওয়ামী লীগ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি। তবে এই সুযোগটি খুব একটা কাজে লাগাতে পারবে না আওয়ামী লীগ। কারণ প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকবেন বলে আশঙ্কা করা হচ্ছে। গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চারটিতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলার আমখোলা, গোলখালী, রতনদী তালতলী ও চিকনিকান্দি ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। এসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমির দেবনাথ বলেন, ঘোষিত চারটি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য মোট ২৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে আমখোলায় নয়টি, গোলখালীতে আটটি, রতনদী তালতলীতে পাঁচটি ও চিকনিকান্দিতে দুটি ফরম বিক্রি হয়েছে। এখন ইউনিয়নগুলোতে বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে গলাচিপার প্রতিটি ইউনিয়নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্ব›িদ্বতার জন্য মাঠে নেমেছেন। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী সভা-সমাবেশ, উঠান বৈঠক, মোটরসাইকেল মহড়াসহ বিভিন্ন শোডাউনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ায় ঘোষণা দেওয়ায় ইচ্ছা থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারছেন না কয়েকজন সম্ভাব্য প্রার্থী। গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খান বলেন, ‘আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুসারে কাজ করব। বিএনপি প্রতীক নিয়ে মাঠে না থাকলেও কৌশলে নৌকার প্রার্থীদের বিপক্ষে কাজ করতে পারে বলে আমি মনে করি। তাই এবারের নির্বাচন বিগত দিনের নির্বাচনের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’ এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গলাচিপা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এর মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (একাংশ) সোহরাব মিয়া বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি এ ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের নির্দেশনা দেয়নি। তাই আপাতত আমরা এ নিয়ে ভাবছি না।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!