গলাচিপায় ১৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গলাচিপায় ১৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গলাচিপায় ১৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
সভাটি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শওকত ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু,সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এছাড়া আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শুশীল সমাজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। সভায় নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!