ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন গলাচিপায় বর্তমান ৪ ইউপি চেয়ারম্যানেরই জয়জয়কার | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন গলাচিপায় বর্তমান ৪ ইউপি চেয়ারম্যানেরই জয়জয়কার

ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন গলাচিপায় বর্তমান ৪ ইউপি চেয়ারম্যানেরই জয়জয়কার

মোঃ নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় দলীয় মনোনয়নে বর্তমান চেয়ারম্যানদের জয়জয়কার। আগামী ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন উপজেলার বর্তমান ৪ ইউপি চেয়ারম্যানই। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আলম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আনুষ্ঠানিকভাবে শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্তের ঘোষনা দেন। এ সংক্রান্ত চিঠিও উপজেলা আওয়ামী লীগ দফতরে এসে পৌছেছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তে ছিটকে গেলেন মনোনয়ন প্রত্যাশী অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মী। মনোনয়ন প্রাপ্তরা হলেন, আমখোলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির, গোলখালী ইউপিতে মো. নাসির উদ্দিন, রতনদি তালতলী ইউপিতে গোলাম মোস্তফা খান, চিকনিকান্দি ইউপিতে সাজ্জাদ হোসেন রিয়াদ। এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ মার্চ বাছাই, ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২৫ মার্চ। নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে ৩৭১ টি ইউপি’র মধ্যে গলাচিপার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে আগামী ১১ এপ্রিল এ ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!