তালতলী হাসপাতালে করোনা টিকা ক্যাম্পের কার্যক্রম শুরু | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলী হাসপাতালে করোনা টিকা ক্যাম্পের কার্যক্রম শুরু

তালতলী হাসপাতালে করোনা টিকা ক্যাম্পের কার্যক্রম শুরু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার করোনা টিকা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে । টিকা ক্যাম্পে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল –কবির জোমাদ্দার। এতে ওই উপজেলার অন্তত ৫০ হাজার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, বরগুনার তালতলী উপজেলায় অন্তত দের লক্ষ মানুষের বসবাস। ২০০৩ সালে উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে সরকার। কিন্তু এখনো ওই হাসাপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। গত ৭ ফ্রেব্রুয়ারী প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা দেয় শুরু করে স্বাস্থ্য বিভাগ। কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি না থাকায় তালতলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা ক্যাম্প স্থাপন করা হয়নি। গত দের মাস ধরে তালতলী উপজেলার মানুষকে দীর্ঘ ৩০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা দিতে হয়েছে। ওই টিকা দেয়া থেকে বি ত হচ্ছে ওই উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ। এ নিয়ে গত ১০ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিক  পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের। তালতলী উপজেলা মানুষের কষ্ট লাঘবে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা ক্যাম্প স্থাপন করে স্বাস্থ্য বিভাগ। রবিবার টিকা নিয়ে ক্যাম্পে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তালতলী উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির জোমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, ডাঃ ফাইজুর রহমান,  নুরুল আমিন টিপু, প্রধান সহকারী মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস টিকা ক্যাম্প স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করেছি।
তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল করিব জোমাদ্দার বলেন, করোনা টিকা নিয়ে তালতলী হাসপাতাল টিকা ক্যাম্পের টিকা কার্যক্রম শুরু করেছি। তিনি আরো বলেন, এখন আর তালতলীর মানুষের কষ্ট করতে হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!