সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে এক গৃহবধুকে পিটিয়ে পা ভেঙ্গে দিলেন প্রতিবেশীরা

আমতলীতে এক গৃহবধুকে পিটিয়ে পা ভেঙ্গে দিলেন প্রতিবেশীরা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

কলা কেটে নেয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী মোঃ বজলু মৃধা ও তার লোকজন লাইলি বেগম (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। আহত গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে উপজেলার তারিকাটা গ্রামে। এ ঘটনার মামলার প্রস্ততি চলছে।
জানাগেছে উপজেলার তারিকাটা গ্রামের জব্বার গাজীর কাঠালি কলা গাছ থেকে প্রতিবেশী বজলু গাজী জোর করে এক ছড়া কলা কেটে নিয়ে যাচ্ছিল। কলা নিয়ে যেতে দেখে জব্বার গাজীর স্ত্রী লাইলি বেগম প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয় বজলু মৃধা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় বজলু মৃধা ও তার লোকজন ওই গৃহবধুকে পিটিয়ে ডান পা ভেঙ্গে দিয়েছে। গুরুতর আহতাবস্থায় ওই গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত গৃহবধু লাইলি বেগম বলেন, আমার কলা গাছ থেকে কলা কেটে নিয়ে যাচ্ছিল বজলু মৃধা। আমি এর প্রতিবাদ করায় আমাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে বজলু গাজী ওই গৃহবধুকে মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, লাইলি বেগমের ডান পায়ের গোড়ালির উপর দিয়ে ভাঙ্গা রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!