শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় আইনজীবী সহকারীকে মারধরের ঘটনায় মামলা

কলাপাড়ায় আইনজীবী সহকারীকে মারধরের ঘটনায় মামলা

রিপোর্ট-এনামুল হকঃ
কলাপাড়ায় কর্মরত আইনজীবী সহকারী জামাল হোসেন আফজালকে মারধরের ঘটনায় কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আমির হোসেন মৃধার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কর্মরত আইনজীবী সহকারী মোঃ জামাল হোসেন আফজাল (৪৮) এর মধ্যস্ততায় তার ভায়রা অজিউল্লাহর বাসায় বালু ফালানোর জন্য অগ্রিম বায়না হিসেবে ৫০ হাজার টাকা ড্রেজার মালিক কলাপাড়া পৌরসভার নজরুল ইসলাম সড়কের মৃত এমদাদুল হোসেনমৃধার পুত্র মোঃ আমির হোসেন মৃধা (৪২) কে প্রদান করেন। দীর্ঘদিন যাবৎ বালু না দেয়ার গত ১১ মার্চ বৃহস্পতিবার কলাপাড়া আদালতের দক্ষিন পার্শ্বে পাকা কালভাটের উপর এতিমখানা পেয়ে বালু না দেয়ার কারন জিজ্ঞেস করলে আমির হোসেন তার দলবলসহ কথার কাটাকাটির এক পর্যায়ে দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। ঐ সময় আমির হোসেন জামাল হোসেন আফজাল এর বুক পকেটে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার আত্তচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসক তার অবস্হা সংকটাপন্ন দেখে উন্নয়ন চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন। চিকিৎসা শেষে সোমবার ১৫ মার্চ আমির হোসেন  মৃধাকে প্রধান আসামী করে ৪/৫ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
অপরদিকে, অভিযুক্ত মোঃ আমির হোসেন মৃধার সাথে মুঠোফোনে একাধিকবার  যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তাই যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!