রাঙ্গাবালীতে তরমুজ বোঝাই ট্রলারে হামলা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
রাঙ্গাবালীতে তরমুজ বোঝাই ট্রলারে হামলা

রাঙ্গাবালীতে তরমুজ বোঝাই ট্রলারে হামলা

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে একটি তরমুজবাহী ট্রলারে হামলা চালিয়েছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলার আগুনমুখা নদীর একটি ভাসাচর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে রাঙ্গাবালীর গহিনখালী স্লুইসঘাট থেকে সাড়ে ৩ হাজার তরমুজ বোঝাই করে একটি ট্রলার গলাচিপার হরিদেবপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে রাত সাড়ে ১২টায় আগুনমুখা নদীর ভাসা চর অতিক্রমকালে ট্রলারযোগে একদল দুর্বৃত্ত এসে তরমুজ বোঝাই ট্রলার আটকে হামলা চালায়। এ সময় ট্রলারে থাকা মাঝি, তরমুজ মালিক ও ব্যাপারীসহ ৭ জনকে বেধড়ক মারধর করে আহত করে। একপর্যায় তরমুজ বোঝাই ট্রলারটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শুক্রবার ভোরে গলাচিপার টেংগাতলায় ওই ট্রলারটি ফেলে রেখে গেলে সেটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।এদিকে আহতদের গলাচিপাসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা দেওয়া হয়। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত তরমুজ ব্যাপারী কবির মল্লিক জানান, হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। আমাদেরকে অনেক মারধর করে। এ সময় আত্মরক্ষায় দুইজন নদীতে ঝাঁপ দেয়। আমাকেসহ তিনজনকে গাছবনে ফেলে যায়। আর ট্রলারসহ দুইজনকে নিয়ে যায়। শুনেছি পরে তারা সকলেই উদ্ধার হয়েছে।রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘গলাচিপা থানা এলাকায় ঘটছে। রাতে গলাচিপা থানায় রিপোর্ট হয়েছে। লোকজন উদ্ধার করছে পুলিশ।’গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ‘আগুনমুখা নদীতে যে ঘটনা ঘটছে, ওদের ওপরে যে আক্রমণ হয়েছে তারা সকলে নিরাপদে আছে। ওখান থেকে কোনো মালামাল লুটপাট হয় নাই। ট্রলার ও মাল অক্ষত অবস্থায় আছে। ওনাদের মারধর করে মালামাল ফেলে রেখে চলে গেছে। সম্ভবত কোনো পূর্ব শত্রুতার জের ধরে হামলাটা করছে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়ী বিরোধের জের। এ ঘটনায় এখনও কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!