কলাপাড়ায় মাস্ক ব্যবহার করছেন না অধিকাংশ মানুষ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় মাস্ক ব্যবহার করছেন না অধিকাংশ মানুষ

কলাপাড়ায় মাস্ক ব্যবহার করছেন না অধিকাংশ মানুষ

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। দ্বিতীয় ধাপে দেশে করোনা সংক্রামনের হার উদ্বেগজনক ভাবে বাড়লেও গুরুত্ব দিচ্ছে না মানুষ। ইতিমধ্যে কলাপাড়ায় দু’জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সম্প্রীতি, কলাপাড়া থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ সচেতনতামূলক র‌্যালী এবং জনগনের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক বিতরন করলেও মানুষ আমলে নিচ্ছে না তা।
কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন পেশাজীবি মানুষের শতকরা পাঁচ জনের মুখে কোন মাস্ক নেই। কেউ কেউ মাস্ক পকেটে রেখে চলেছে। যারাও পড়েছে তাদের মধ্যেও অনেকের রয়েছে থুতমির সাথে। যাতে করে মূল উদ্দেশ্যে থেকে যাচ্ছে ধরা -ছোয়ার বাইরে।
এদিকে, এবার প্রশাসনের তরফ থেকেও তেমন তৎপরতা না থাকায় মানুষ মাস্ক ব্যবহারে উদ্যোগী হচ্ছে না। অপরদিকে, সামাজিক দূরত্বের বালাই একরকম নেই কোন জায়গাতেই। বিভিন্ন হাট-বাজার, শপিংমল, ধর্মীয় প্রতিষ্ঠানে তো একদমই মানছেন না সামাজিক দূরত্ব।
এ ব্যাপারে উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের অধিবাসী মো.মোস্তফা নামে এক পথচারী কে তার মাস্ক না পড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন’ মাস্ক পড়া আর না পড়ার মধ্যে কিছু নেই, আল্ল্হা যে কয়দিন হায়াতে বাঁচাবেন তার বাইরে কেউর কিছু করার নেই।
লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের রজ্জব আলী বলেন’ আমার মাস্ক আছে, তবে তা পকেটে।
তবে জনগনকে সচেতনতার বিষয়ে ভ্রাম্যম্যমান আদালত পরিচালনা করবেন কি-না জানতে চাইলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট জগৎজীবন মন্ডল জানান, মাস্ক পড়ার বিষয়ে জনগনকে উদ্ধুদ্ধ করতে নির্দেশনা সরকারের আছে। তবে অচিরেই কলাপাড়ায় এ পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!