কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ্যদের অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ্যদের অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ্যদের অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডের (এপিএসসিএল) বাস্তবায়নাধীন ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্লান্টের জন্য ভূমি অধিগ্রহন, ভূমি উন্নয়ন ও ভূমি সংরক্ষণে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সরকার অনুমোদিত ১৫০ পার্সেন্ট অনুদানের অর্থের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এপিএসসিএল এর আয়োজনে চেক বিতরণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিএসসিএল এর ব্যাবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, এপিএসসিএল এর প্রকল্প পরিচালক মো.কামরুজ্জামান ভূইয়া, নির্বাহী প্রকৌশলী মো. গোলাম রব্বানী, ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার, কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম প্রমুখ।

কলাপাড়া উপজেলার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের দেবপুর, পাঁচজুনিয়া ও চালিতাবুনিয়া মৌজায় এ বিদ্যুত কেন্দ্র নির্মানে ৯২৫ একর জমি অধিগ্রহন করা হয়। এরমধ্যে ১৯৮২ সালের অধ্যাদেশ অনুযায়ী ভূমি অধিগ্রহন, ভূমি উন্নয়ন ও ভূমি সংরক্ষণ প্রকল্পের অধীনে ৫১৫ একর জমির মালিকদের সরকারি সহায়তার টাকা হস্তান্তর শুরু হয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে ৫৩ কোটি ৫৪ লাখ টাকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!