সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে সড়ক দূর্ঘটনায় টমটম চালক নিহত

আমতলীতে সড়ক দূর্ঘটনায় টমটম চালক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামীণ সড়কের মামুন হাওলাদারের বাড়ীর সামনে চেরাই গাছ বোঝাই টমটম উল্টে খাদে পরে চালক মোঃ বাদল হাওলাদার (৩২) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের বাবুল হাওলাদারের ছেলে বাদল হাওলাদার আমতলীর একটি স্বমিল থেকে চেরাই কাঠ বোঝাই করে ছোট নাচনাপাড়া গ্রামে মামুন হাওলাদার বাড়ীতে যাচ্ছিল। নাচনাপাড়া গ্রামীণ সড়কের ওই বাড়ীর দরজা দিয়ে ভিতরে প্রবেশ কালে টমটম উল্টে খাদে পড়ে যায়। এতে টমটমের চেরাই কাঠে চালক বাদল চাপা পড়ে। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ নিহত বাদলের মরদেহ পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এদিকে অপর একটি সড়ক দুর্ঘটনায় তাওহিদ (৬), মাইসুরা (৩৫), লিলি রায় (৩৫), আরমান (৮) ও মহিন উদ্দিন (১৪) আহত হয়েছে।
নিহত বাদলের ভাই মজনু মোল্লা ও কামাল গাজী বলেন, কাঠ বোঝাই টমটম উল্টে খাদে পড়ে বাদল মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত বাদলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!