বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
গলাচিপায় লকডাউন কার্যকর করতে প্রশাসন ও পুলিশের যৌথ মহড়া

গলাচিপায় লকডাউন কার্যকর করতে প্রশাসন ও পুলিশের যৌথ মহড়া

সঞ্জিব দাস, গলাচিপাঃ

সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় মানুষের করোনা মুক্ত ও স্বাস্থ্যবিধি পালন করার লক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও গলাচিপা থানা পুলিশ বাহীনির যৌথ অভিযানে সোমবার (৫ই এপ্রিল) দিনভর সরকারের বিধি মোতাবেক লকডাউন কার্যকর করার নানাবিধ কর্মসূচী নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার এর নেতৃত্বে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ এর উপস্থিতিতে শহর ও গ্রামের বিভিন্ন ইউনিটের, মার্কেট, কাঁচা বাজার, মাছ বাজার সহ জনসচেতনতার প্রচার অভিযান এবং লকডাউন কার্যকর করার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন। অভিযান চলাকালীন সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপ প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক খালিদ হোসেন মিল্টন ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সহযোগিতা করেন। উল্লেখ্য এই উপজেলার শতকরা ৯০ ভাগ মানুষ মাস্ক ব্যাবহার করে এবং সরকারের ঘোষিত লক ডাউন ও সকল বিধি নিষেধ পালন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!