পাগলকে ফাঁসিয়ে রক্ষা পেলেন মুল অপরাধীরা; আমতলীতে সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাগলকে ফাঁসিয়ে রক্ষা পেলেন মুল অপরাধীরা; আমতলীতে সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ

পাগলকে ফাঁসিয়ে রক্ষা পেলেন মুল অপরাধীরা; আমতলীতে সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

পাগল মোঃ আনোয়ার হোসাইনকে ফাঁসিয়ে মুল অপরাধী ইব্রাহিম মাতুব্বর ও নান্নু চৌকিদারকে রক্ষা করেছেন পুলিশ। বৃহস্পতিবার আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলার প্রধান আসামী মানষিক ভারসাম্যহীন মোঃ আনোয়ার হোসাইনের স্ত্রী মোসাঃ সালেহা বেগম। দ্রুত চার্জসিট বাতিল করে মুল আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রধান আসামীকে অব্যহতির দাবী জানিয়েছেন তিনি। মামলার বাদী মোঃ জহিরুল ইসলাম ফকির অভিযোগ করেন, মুল আসামী ইব্রাহিম মাতুব্বর ও নান্নু চৌকিদারকে মামলা থেকে রক্ষা করতেই পুলিশ একজন পাগলের বিরুদ্ধে চার্জসিট দিয়েছেন।
লিখিত বক্তব্যে সালেহা বেগম বলেন, উপজেলার টেপুরা গ্রামের জহিরুল ইসলাম ফকির ও ইব্রাহিম মাতুব্বরের মধ্যে এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত বছর ১৯ আগষ্ট ইব্রাহিম মাতুব্বর মানষিক ভারসাম্যহীন আমার স্বামী আনোয়ার হোসাইনকে কু-পরামর্শ দিয়ে তার প্রতিপক্ষ জহিরুল ইসলামকে ঘায়েল করতে তার পিছনে লেলিয়ে দেয়। পাগল আনোয়ার ষড়যন্ত্রকারী ইব্রাহিম ও নান্নু চৌকিদারের ষড়যন্ত্র না বুঝে জহিরুল ইসলাম, নিরুজা বেগম, আফরোজা বেগম,শাহনাজ, রাসেলকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে মোঃ আনোয়ার হোসাইন, তার স্ত্রী মোসাঃ সালেহা বেগম, পরিকল্পনাকারী মোঃ ইব্রাহিম মাতুব্বর ও নান্নু চৌকিদারকে আসামী করে আমতলী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মানষিক ভারসাম্যহীন আনোয়ার হোসাইন এবং তার স্ত্রী সালেহা বেগম জেল হাজতে যান। দীর্ঘ দুই মাস ৬ দিন জেল হাজতে থাকার পর আমি জামিনে আসি। কিন্তু গত সাড়ে সাত মাস পেরিয়ে গেলেও আমার স্বামীর জামিন হয়নি। তিনি আরো অভিযোগ করেন পুলিশ গত বছর ৩০ নভেম্বর মামলার মুল পরিকল্পনাকারী ইব্রাহিম মাতুব্বর ও চুন্নু চৌকিদারকে বাদ দিয়ে আমার স্বামী পাগল আনোয়ার এবং আমাকে ফাসিয়ে চার্জসিট দিয়েছেন। তার স্বামীর জামিন, চার্জসিট থেকে অব্যহতি এবং মুল আসামী ইব্রাহিম ও নান্নু চৌকিদারকে চার্জসিটে অন্তর্ভুক্তির দাবী এনে বৃহস্পতিবার আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছেন এ মামলার আসামী পাগল মোঃ আনোয়ার হোসাইনের স্ত্রী মোসাঃ সালেহা বেগম।
এ মামলার বাদী মোঃ জহিরুল ইসলাম ফকির বলেন, পাগল আনোয়ার হোসাইনের সাথে আমার কোন বিরোধ নেই। মামলার আসামী ইব্রাহিম মাতুব্বরের সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। ইব্রাহিম ও নান্নু চৌকিদারের পরিকল্পনায়ই ওই পাগলে আমার পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে। তিনি আরো বলেন, পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে মুল আসামী ইব্রাহিম মাতুব্বর ও নান্নু চৌকিদারকে বাদ দিয়ে পাগলকে ফাসিয়ে চার্জসিট দিয়েছেন। আমি আদালতে এ চার্জসিটের বিরুদ্ধে নারাজি দিয়েছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, যাচাই বাছাই শেষে মুল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জসিট দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!