কলাপাড়ায় শত্রুতার জেরে বাড়ির গাছ কেটে ফেলার অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় শত্রুতার জেরে বাড়ির গাছ কেটে ফেলার অভিযোগ

কলাপাড়ায় শত্রুতার জেরে বাড়ির গাছ কেটে ফেলার অভিযোগ

আপন নিউজ রিপোর্ট।।

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির বিভিন্ন প্রকারের গাছ কুপিয়ে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া প্রামের ও নাচনাপাড়া চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জেম মো.ইউসুফ আলী মৃধার বাড়ির রোপনকৃত আম, সুপারী, চাম্বলসহ বিভিন্ন ফলোজ ও বনোজ আনুমানিক অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ একই এলাকার মৃত মজিবর হাওলদারের ছেলে মো. মনির (২৮) ও মো. আরিফ এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মৌলভী মোঃ ইউসুফ আলী মৃধা কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নিশানবাড়িয়া মৌজায় জেএল নং-৩, এসএ ক্ষতিয়ান নং-১২২, দাগ নং-২১৫৮৩, ২১৫৯৫, ২১৬৯৪, ২১৬২৯ দিয়ারা দাগ নং-৫৭৮৭, ৫৭৮৭, জমির পরিমান-৪৯, এবং বিএস দাগ নং-৫৭৮৬, ৫৮০১ জমির পরিমান-২৭ শতাংশ। দলিল নং-১৬৮২ তারিখ ১২/০৩/২০০৯ ইং মূলে এবং দলিল নং-৭১২৩ তারিখ ০১/১২/২০১০ ইং দলিল নং-৬৩৭ তারিখ ১২/০২/২০০৭ ইং, দলিল নং-২৭৭৬, তারিখ ১৫/০৬/২০০৬ ইং মূলে ক্রয় সূত্রে মালিক তিনি। অভিযুক্ত মনির এই জমি তার বলে দখল করতে বারবার দখলের চেষ্টা করে। ঘটনা দিন মনির ও তার ভাই আরিফ ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে হামলা চালানো চেষ্টা ব্যর্থ হয়ে বাড়ির পুকুরপাড়ে রোপনকৃত আম, সুপারী, চাম্বলসহ বিভিন্ন ফলোজ ও বনোজ গাছ কেটে ফেলে। এতে বাঁধা দিলে আমাদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!