করোনা ভাইরাসে তালতলীর অবসরপ্রাপ্ত ব্যাংকারের মৃত্যু | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
করোনা ভাইরাসে তালতলীর অবসরপ্রাপ্ত ব্যাংকারের মৃত্যু

করোনা ভাইরাসে তালতলীর অবসরপ্রাপ্ত ব্যাংকারের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে তালতলী উপজেলার কলারং গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ আলী নয়া সিকদার মারা গেছেন। শুক্রবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বছর এই প্রথম আমতলী-তালতলী উপজেলায় তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওইদিন বিকেলে পারিবারিকভাবে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে।
জানাগেছে উপজেলার কলারং গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ আলী নয়া সিকদার গত ২ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার তার নমুনা প্রতিবেদন বরগুনা জেনারেল হাসপাতালে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ ছিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এরপর থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার সকাল নয়টায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওইদিন বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ীতে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এ বছর এই প্রথম আমতলী-তালতলী উপজেলায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ আলী নয়া সিকদারের ছেলে মোঃ মামুন সিকদার বলেন, বাবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পারিবারিকভাবে তার দাফন কার্য সম্পন্ন করেছি।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, করোনায় আক্রান্ত হয়ে এক অবসরপ্রাপ্ত ব্যাংকার মারা যাওয়ার খবর পেয়েছি। তাকে পারিবারিকভাবেই দাফন করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল মুনায়েম সাদ বলেন, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে মোহাম্মদ আলী নয়া সিকদার নামের এক বৃদ্ধ মারা গেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!