রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কবে হবে উদ্বোধন গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন

কবে হবে উদ্বোধন গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন

সঞ্জিব দাস, গলাচিপাঃ
গলাচিপা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণকাজ প্রায় চার মাস আগে সম্পন্ন হয়। একটি সংযোগ সড়কের জন্য ঝুলে আছে স্টেশনটির উদ্বোধন।জানা যায়, ফায়ার সার্ভিস স্টেশনের মূল ভবনটির কাজ সম্পন্ন হয় চার মাস আগে। শুধু কিছু ইলেকট্রিসিটি ও পানির লাইনের কাজ বাকি আছে। বাকি কাজগুলো উদ্বোধনের দু-একদিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করবে বলে জানা গেছে।নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, গলাচিপা পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন হচ্ছে না। মূল স্টেশন ভবন থেকে গাড়ি যাতায়াতের জন্য ১০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রস্থ সড়ক নির্মাণ করা হয়নি।এ জন্য গলাচিপা পৌর কর্তৃপক্ষকে দায়ী করছেন পটুয়াখালী ফায়ার সার্ভিস দপ্তরের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন।এ কর্মকর্তা বলেন, আমি গলাচিপা পৌর মেয়রকে সড়কটি নির্মাণের কথা বলেছি। তিনি অপরাগতা প্রকাশ করায় পরবর্তী সময়ে গণপূর্ত বিভাগকে বলেছি। তারা নিয়মানুযায়ী কাজটি করে দেবে বলে আশ্বাস দিয়েছে। আশা করি, সড়কের কাজ সম্পন্ন হলে ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন করতে পারব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!