সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় খাদ্যগুদাম প্রশাসনের অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে শ্রমিকদের ধর্মঘটের ডাক

কলাপাড়ায় খাদ্যগুদাম প্রশাসনের অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে শ্রমিকদের ধর্মঘটের ডাক

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় সরকারী খাদ্য গুদাম প্রশাসনের অনিয়ম, দূর্নীতি প্রতিরোধ ও ন্যায্য মজুরী পাওয়ার দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। বুধবার সকাল ১০টায় খাদ্য গুদাম ভবনের সামনে বিক্ষুব্ধ অর্ধশত শ্রমিক মানববন্ধন শেষে অনির্দিষ্ট কালের এ ধর্মঘটের ডাক দেয়। এতে দুস্থদের জন্য সরকারী বরাদ্দের চাল বহনকারী জাহাজ ঘাটে আটকে থাকায় বিপাকে পড়ে খাদ্যগুদাম প্রশাসন।
খাদ্যগুদাম শ্রমিক সর্দার মো: কালাম সরদার বলেন, খাদ্য গুদাম প্রশাসনের টন প্রতি পার্সেন্টিজ, অনিয়ম ও দূর্নীতির কারনে প্রায় অর্ধশত শ্রমিক বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। তাই শ্রমিকদের ন্যায্য দাবী প্রতিষ্ঠা ও অনিয়ম রোধে আমরা অনির্দিষ্ট কালের এ ধর্মঘটের ডাক দিয়েছি।
কালাম আরও বলেন, জাহাজ লোড আনলোড থেকে সরকারী বরাদ্দ থেকে টন প্রতি শতকরা ২৫ টাকা ভ্যাট কর্তনের পর ঠিকাদার ও গুদাম প্রশাসনকে টন প্রতি যথাক্রমে ৭০ ও ৫০ টাকা হারে পার্সেন্টিজ দিয়ে শ্রমিকদের অবশিষ্ট তেমন কিছু থাকেনা। এছাড়া ইতোপূর্বে ৮টি জাহাজ খালাস বিল বাবদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা আটকে রেখেছে গুদাম প্রশাসন। এরপরওএক্স বার বলে শ্রমিকদের প্রাপ্য মজুরী বিল উত্তোলন করে আত্মসাত করায় অসহায় হয়ে পড়েছে শ্রমিকরা।
এনিয়ে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো: মনিরুজ্জামান’র সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল বলেন, ’আমি বর্তমানে মির্জাগঞ্জের দায়িত্ব পালন করছি। কলাপাড়ার অতিরিক্ত দায়িত্ব নিয়েছি মাত্র ২/১ দিন। তাই এ বিষয়ে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা বলতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!