সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মহিপুরে পুলিশের অভিযানে ২৭ মণ জাটকা জব্দ

মহিপুরে পুলিশের অভিযানে ২৭ মণ জাটকা জব্দ

বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর মহিপুর থেকে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। পরে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মহিপুর থানার এস আই তারেক মাহামুদ ও এস আই বেল্লাল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে শেখ কামাল সেতু এলাকা থেকে একটি ট্রাকসহ ওই জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এসময় চালককেও আটক করে পুলিশ।

পরে রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডলের উপস্থিতিতে থানা এলাকার বিভিন্ন এতিমখানায় তা বিতরণ করা হয়।

এ ঘটনায় আটককৃত চালককে প্রধান করে এর সাথে জড়িত ১০ জনের নাম উল্লেখসহ ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে জাটকা ইলিশ সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে।’ পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!