বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীর ইউএনও অফিসের বিতর্কিত সেই কর্মচারীকে বদলি

আমতলীর ইউএনও অফিসের বিতর্কিত সেই কর্মচারীকে বদলি

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা নির্বাহী অফিসের বিতর্কিত দুর্নীতিবাজ সেই কর্মচারী মোঃ এনামুল হক বাদশাকে বদলি করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বরিবার তাকে হতদরিদ্রদের ঘরের তালিকা তৈরিতে অনিয়ম, টাকার বিনিময়ে ধনাট্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের ঘর দেয়ার অভিযোগ এনে বেতাগীতে বদলির আদেশ দেন। এনামুলকে বদলির আদেশের খবরে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ওইদিন রাতে এলাকায় মিষ্টি বিতরন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে ঘর দেয়ার অনিয়মে তদন্ত কমিটি গঠন করা হয়।
জানাগেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্প-২ এ অধীনে দ্বিতীয় ধাপে উপজেলায় হতদরিদ্রদের জন্য ৩’শ ৫০ টি ঘর বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রকল্পের গুলিশাখালী ইউনিয়নে ৫০ টি ঘর বরাদ্দ দেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। ওই ঘরগুলোর মধ্যে ইউএনও কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক বাদশার নিজ গ্রাম হরিদ্রবাড়িয়ায় ৩০টি দেয়। তার মধ্যে ১৪ টি ঘর পেয়েছেন মোঃ এনামুল হক বাদশার আত্মীয়-স্বজন। তারা সকলেই ধনাট্য ব্যক্তি। ইউএনও ও তার অফিসের কর্মচারী এনামুল হক বাদশা ঘরের তালিকা তৈরি ও টাকা নিয়ে ঘর দেয়ার অভিযোগ এনে গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল রাঢ়ী বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামান ও তার অফিসের কর্মচারী মোঃ এনামুল হক বাদশা। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ইউএনও’র নির্দেশে এনামুল হক বাদশার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী সুজন মুসুল্লী ও হাবীব গাজীসহ ৫-৬ জনে যুবলীগ নেতা কামাল রাঢ়ীকে তার বাড়ী থেকে তুলে ইউএনও আসাদুজ্জামানের বাসায় নিয়ে আসে। তার বাসায় ইউএনও যুবলীগ নেতাকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছামত ভিডিও ধারন করেন এমন অভিযোগ যুবলীগ নেতা কামাল রাঢ়ীর। ঘরের তালিকা তৈরিতে অনিয়ম এবং টাকা নিয়ে ঘর দেয়ার অভিযোগের প্রতিবেদন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে টনক নড়ে বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের। রবিবার তিনি উপজেলা নির্বাহী অফিসের বিতর্কিত কর্মচারী মোঃ এনামুল হক বাদশাকে ঘর তালিকা তৈরিতে অনিয়ম ও টাকা নিয়ে ধনাট্য ব্যক্তিদের ঘর দেয়ার অভিযোগ এনে জেলা প্রশাসক তাকে বেতাগী উপজেলার ইউএনও কার্যালয়ে একই পদে বদলির আদেশ দেন। একই সাথে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন।
গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কামাল মাষ্টার বলেন, ইউএনও অফিসের কর্মচারী দুর্নীতিবাজ এনামুল হক বাদশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের জন্য দেয়া ঘর গরিবদের না দিয়ে টাকার বিনিময়ে ধনাট্য ব্যাক্তি ও তার আত্মীয়-স্বজনদের নামে বরাদ্দ দিয়েছেন। তিনি আরো বলেন, এনামুলের দাপটে এলাকার মানুষ অতিষ্ট ছিল। তাকে অন্যত্র বদলি করায় এলাকার মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত কমিটির প্রধান মোঃ নাজমুল হাসান তদন্ত কমিটির চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হবে।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আপন নিউজকে বলেন, আমতলী উপজেলায় ঘরের তালিকা তৈরিতে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!