কুয়াকাটায় ধীর গতিতে চলছে ব্রিজ নির্মাণ কাজ; এলাকাবাসীর মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুয়াকাটায় ধীর গতিতে চলছে ব্রিজ নির্মাণ কাজ; এলাকাবাসীর মানববন্ধন

কুয়াকাটায় ধীর গতিতে চলছে ব্রিজ নির্মাণ কাজ; এলাকাবাসীর মানববন্ধন

এইচ এম মাইনুল ইসলাম টিটুঃ কুয়াকাটায় খালের উপর ব্রিজ নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। গত দুই বছর ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে ব্রিজের কাজ। কুয়াকাটা পৌরসভার ২ হাজার মানুষের দীর্ঘ দিনের দাবী ছিল কুয়াকাটা খালের উপর ব্রিজ নির্মাণের।

২০১৮ সালে ওই খালের উপর ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ। প্রকল্পটি অনুমোদনের পর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। তবে ২০২১ সালেও ব্রিজের কাজ শেষ হয়নি। কবে শেষ হবে ব্রিজের কাজ তা নিয়ে সন্দিহান এলাকাবাসী।

বুধবার (২৮ এপ্রিল ) সকাল ১০ টায় রাস্তার উপর মানববন্ধন কর্মসূচি করেছে। এতে সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গাজী মোঃ ইউসুফ আলী, সমাজসেবক মোঃ হাসনুল ইকবাল, মোঃ আলম মীর, মাওলানা মোঃ হারুনার রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, মর্চ নদীর উপর একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের। তারা সরকার কাছ থেকে ব্রিজ উপহার পেলেও গত তিন বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলে কথা বলতে পারেন না বলে জানান তারা। ব্রিজের অভাবে এলাকার সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। এই ব্রিজের কাজ দ্রুত শেষ হলে কুয়াকাটা পৌরসভার ২ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। কুয়াকাটা পৌরসভার উন্নয়নে এক নুতন দিগন্ত সূচনা হবে বলে জানান তাঁরা।

এ বিষয় ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, খুব দ্রুত ব্রিজের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!