সাগরে ফাঁকা গুলি চালিয়ে চরমোন্তাজের তিনটি ট্রলার ডাকাতি | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
সাগরে ফাঁকা গুলি চালিয়ে চরমোন্তাজের তিনটি ট্রলার ডাকাতি

সাগরে ফাঁকা গুলি চালিয়ে চরমোন্তাজের তিনটি ট্রলার ডাকাতি

সঞ্জিব দাস, গলাচিপাঃ সাগরে ফাঁকা গুলি চালিয়ে রাঙ্গাবালী উপজেলার তিনটি মাছ ধরার জেলে ট্রলারে ডাকাতি করেছে জলদস্যুরা। মঙ্গলবার রাত ৩ টার দিকে দক্ষিণবঙ্গোপসাগরের ২০ বাম পানি এলাকায় (ঢালচর সংলগ্ন) এ ঘটনা ঘটে বলে ডাকাতির শিকার জেলেরা জানান। জানা গেছে, টাইগার চিংড়ি শিকারে সাগরে গিয়ে উপজেলার দক্ষিণ চরমোন্তাজের রেজাউল মাতুব্বর, কুদ্দুস ব্যাপারী ও ফিরোজ হাওলাদারের মালিকানাধীন ট্রলারে এ ডাকাতি হয়। এ ট্রলার তিনটিতে ৪৪ জন জেলে ছিল। ওই জেলেরা জানান, ৩০-৩৫ জনের জলদস্যুরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে একটি বন্দুক দিয়ে ফাঁকা তিন রাউন্ড গুলি চালিয়ে ট্রলারগুলোতে হানা দেয়। এসময় ট্রলারে থাকা জেলেদের বেধড়ক মারধর করে তারা। এদের মধ্যে তিনজন গুরুত্বর আহত হয়। তাদেরকে বুধবার সকালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকালে চরমোন্তাজ স্লইস ঘাটে এসে এসব তথ্য নিশ্চিত করেন ডাকাতির শিকার জেলে চরমোন্তাজ গ্রামের দুলাল, আলমগীর ও কুদ্দুস। তাদের দাবি, তাদেরকে মারধর করে তিনটি ট্রলার থেকে ৭ লাখ টাকার মাছ, ৬ ব্রেল তেল ও ৪২টি মোবাইল ফোনসহ নগদ অর্থ লুট করে নিয়েছে জলদস্যুরা। এক ট্রলার মালিক রেজাউল মাতুব্বর বলেন, তিনি নিজেই ট্রলারে ছিলাম। ডাকাতের ভয়ে লাফিয়ে পানিতে পড়ে মারধর থেকে রক্ষা পায়।’ জেলেদের ধারণা, ডাকাতদল চট্রগ্রামের। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘শুনেছি ট্রলার রাঙ্গাবালীর, ঘটনা ভোলার মনপুরা এলাকার। এখনও আমাদের কাছে কেউ আসেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!