কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আপন নিউজ রিপোর্টঃ দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল প্রমূখ।
খাদ্য সামগ্রী তালিকা ছিল চাল, ডাল, লবণ, তেল, বুট, আল, পেঁয়াজ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলদার বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে অনেক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ অসহায় জীবনযাপন করছে। তাদের বিষয়ে চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১২০ অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!