কলাপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন

কলাপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন

আপন নিউজ রিপোর্টঃ প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিবের নির্দেশে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রান্না করা খাবার প্যাকেট রিক্সা চালক, অটো চালক, দুস্থ, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের নেতৃত্বে ৩০০ রিক্সা চালক, অটো চালক, দুস্থ, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে রান্না করা খাবার প্যাকেট বিতরন করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে কলপাড়া পৌর শহরের রুবান হোটেলের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার উপস্থিত থেকে এ ইফতার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মিজানুর রহমান মুছা, কাওছার তালুকদার, শিমুল সরদার, হাসান কাজী, সিয়াম হাসান আপন প্রমুখ সহ আরো অনেকে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব মহোদয়ের নির্দেশে রমজান মাসে অসহায় মানুষের মাঝে এ ইফতার বিতরন অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!