সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ার বালিয়াতলী খেয়ার ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ

কলাপাড়ার বালিয়াতলী খেয়ার ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ার বালিয়াতলী খেয়ার ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগে উপজেলা নিবার্হী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (২ মে) দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের বরাবর অভিযোগপত্রটি জনস্বার্থে দাখিল করেন মােস্তফা জামান সুজন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াতলী খেয়াঘাটের দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে দেয়া টোলচার্টে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী। প্রতি ভাড়া ৪ (চার) টাকা, বৈঠা চালিত নৌকায় ২ ( দুই ) টাকা, মােটর সাইকেল ১০ (দশ) টাকা, বাই সাইকেল ৪ (চার) টাকা, ছাগল/ ভেড়া ৪ (চার) টাকা, গরু/ মহিষ ১০ (দশ) টাকা , বিভিন্ন মালামাল ৪০ কেজি পর্যন্ত ৩ (তিন) টাকা এবং রিক্সা/ ভ্যান ৬ (ছয়) টাকা দেখা যায়। অথচ উল্লিখিত প্রতিটি ক্ষেত্রেই অতিরিক্ত টোল আদায়পূর্বক জোর – জবরদস্তিমূলক আচরণ চলে আসছে দীর্ঘদিন ধরে। এমনকি যাত্রীর বহন করা ব্যাগ থাকলেও ব্যাগের ভাড়া থেকে রেহাই পাওয়ার নজির মেলা ভার। এছাড়াও সন্ধ্যার পরে মাত্রারিক্ত টোল আদায়ে নিয়ােজিত টোলঘরে অবস্থান নেয়া ৩ থেকে ৪ জনের একটি দল ফিলি স্টাইলে চাঁদা তােলার মহড়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং আপত্তিকর আচরণে যাত্রীদের লাঞ্চিত হতে হয়েছে অনেকবার বলে অভিযোগে উল্লেখ করেন।
এ সংক্রান্ত দুর্ভোগের চিত্র ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে। তবুও অজ্ঞাত কারণে ওই খেয়াঘাটে টোল আদায়কারীদের স্বেচ্ছাচারিতা চলছে বেশ দাপটের সাথে, প্রতিবাদ করতে গিয়ে নাজেহাল হতে হয়েছে অনেক যাত্রীকেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!