বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা; আহত-৮

আমতলীতে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা; আহত-৮

আমতলীতে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত-৮
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ চাঁদা না পেয়ে রহিম সরদার ও তার লোকজন জাকির কাজীর ডেকারেটর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লোকজনকে মারধর, ঘর ভাংচুর ও মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডেকারেটর মালিক মোঃ জাকির কাজী এমন অভিযোগ করেন। এ হামলার ৮ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানাগেছে, উপজেলার নীলগঞ্জ গ্রামের জাকির কাজী কল্যাণপুর বাসস্ট্যান্ডে ডেকারেটর ব্যবসা করে আসছে। একই এলাকার রহিম সরদার ও তার লোকজন জাকির কাজীর কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে এমন অভিযোগ জাকির কাজীর। জাকির কাজী এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে রহিম সরদার ও তার লোকজন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তাদের হামলায় ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত জাকির কাজী, হাসান কাজী, খাদিজা, নজরুল কাজী ও মাহতাব আকনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাকির কাজী অভিযোগ করে বলেন, রহিম সরদার ও তার লোকজন আমার কাছে দুই লক্ষ টাকা চাদা দাবী করে। আমি তার দাবীকৃত চাঁদা না দেয়ায় রহিম সরদার,নুর কামাল, পারভেট সরদার, মোতালেব আকন ও মাহতাব আকন আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লোকজনকে মারধর, ঘর ভাংচুর ও মালামাল লুটপাট করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে রহিম সরদার মারধরের কথা স্বীকার করে বলেন, দোকান ভাংচুর ও মালামাল লুটের ঘটনা সাজানো।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!