বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবার। সোমবার বিকেলে আমতলী পৌরসভা মিলনায়তনে এ ঈদ উপহার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের হতদরিদ্র মানুষের ঈদ উৎসবের কথা বিবেচনা করে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে এ উপহারের আওতায় আনা হয়। সোমবার বিকেলে ওই পরিবারগুলোর মধ্যে আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারের প্রত্যেক পরিবারকে ঈদ উপহার হিসেবে ৪’শ ৫০ টাকা তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র মোঃ মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম কাওসার, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল আলম নবীন, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, মোঃ সামসুল হক চৌকিদার, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন। তিনি আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন। ওই ঈদ উপহার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!