বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ প্রদান

গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ প্রদান

গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ প্রদান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নের অসহায়, হতদরিদ্র পরিবারের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর আওতায় ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে। বুধবার দিনভর চিকনিকান্দী ইউনিয়ন পরিষদে ৯টি ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় ৪৫২০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে প্রদান করা হয়। উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফা। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মজিবর রহমান সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও ভিজিএফ কমিটির সদস্যবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!