সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে দুই বছরের শিশু এসমানুর গাজী। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশু একই এলাকার কালাম গাজীর ছেলে।

নিহত শিশুর বড় ভাই সজল গাজী জানান, দুপুরে বাড়ির উঠানে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলো এসমানুর। এ সময় বাড়ির অভিভাবকরা রান্নাসহ গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলো। খেলার ছলে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে উঠানে না দেখে পুকুর পাড়ে খু্ঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। ঈদের পর পরিবারের কনিষ্ট শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!