গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবনযাপন আকতারুজ্জামানের পরিবারের | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবনযাপন আকতারুজ্জামানের পরিবারের

গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবনযাপন আকতারুজ্জামানের পরিবারের

গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবনযাপন আকতারুজ্জামানের পরিবারের

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের আকতারুজ্জামানের পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের বাসায় আশ্রিত থেকে চলছে তাদের বসবাস। জানা যায়, গোলখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মৃত: আব্দুর রবের ছেলে মো. আকতারুজ্জামান (৪০)। তার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। আকতারুজ্জামান মানুষের সাথে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছে। মাঝে মাঝে কাজ না পেলে রিক্সা চালিয়ে কোন রকমে সংসার চালান। আকতারুজ্জামান জানান, আমার জন্মের পরেই দরিদ্র পরিবারে হাতাশা লেগে রয়েছে। বাবা গরিব হওয়ায় ইচ্ছা থাকলেও বেশিদূর পড়ালেখা করতে পারি নাই। এইচএসসি পাশ করেই ধরতে হয় সংসারের হাল। বাবা মারা যাওয়ায় মা ও স্ত্রী, সন্তান নিয়ে কোন রকম সংসার করে বেচে আছি। আমার নেই কোন জায়গা জমি, নেই কোন ঘর, মানুষের জমিতে শ্রম দিয়ে যা উপার্জন হয় তা দিয়ে কোন রকম সংসার চালাচ্ছি। যে দিন কাজ করতে না পারি সে দিন চালাতে হয় রিক্সা। তা দিয়ে যা পাই তা দিয়েই বাজার করি। তিনি আরও বলেন, শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের গরীবদের নাকি ঘর দেয়। যদি আমি একটি ঘর পেতাম তাহলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। অন্য মানুষের বাড়িতে ওকরাই থাকতে হইত না। আকতারুজ্জামানের স্ত্রী চম্পা বেগম (৩৫) জানান, আমার স্বামীর রোজগারে আমাদের ৬টি জীবন চলে। থাকি অন্য মানুষের বাসায়, খুব কষ্টে। আকতারুজ্জামানের মা হালিমা খাতুন (৬০) জানান, স্বামীর মৃত্যুর পরে আমার ছেলে আকতারুজ্জামানের সংসারেই পরে আছি। আমার ছেলেটাকে যদি সরকারীভাবে একটি ঘর দিত তাহলে আমরা সরকারের কাছে চির ঋণী থাকতাম। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন যুবলীগ নেতা আবু কাশেম বলেন, আসলেই আকতারুজ্জামানের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। সরকারীভাবে তাদেরকে একটি ঘর দিলে পরিবারটির অনেক উপকার হত। গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেক মাস্টার বলেন, আকতারুজ্জামানের কোন জমা-জমি নেই। আসলেই সরকারীভাবে ঘরের দাবিদার তারা। গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, আকতারুজ্জামানের পরিবার আসলেই অসহায়। অন্য মানুষের সাথে কাজ করে জীবিকা নির্বাহ করছে। আকতারুজ্জামানের পরিবারটি প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর পেলে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!