বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

কলাপাড়ায় বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

কলাপাড়ায় বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়া পৌর শহরের চিংগুড়িয়া ৫ নং ওয়ার্ড এলাকায় বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে অনিল চন্দ্র শীলের পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ মে) সকালে বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে ওই পরিবারটি অবরুদ্ধ করে রাখে।
এ ঘটনায় অনিল চন্দ্র শীল কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

ওই লিখিত অভিযোগে অনিল চন্দ্র শীল বলেন, খেপুপাড়া মৌজা জেএল নং-৬, এসএ খতিয়ান নং-১৭৪, দাগ নং -৪৪২,৪৩৭৫ সহ আরাে অন্যান্য দাগে জমির পরিমান ১ শতাংশ বিরােধীয়। একই এলাকার মধুসুদন শীলের ছেলে হরিদাস শীল ও পরিতােষ শীলের সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ সহ মামলা মােকদ্দমা চলে আসছে। ওয়ারিশ ও রেকর্ড সূত্রে মালিক নিযুক্ত থেকে দীর্ঘদিন ধরে বাড়ির চলাচলের পথ হিসাবে ব্যবহার করে আসছি ।
যা বর্তমান পৌরসভা কর্তৃক নকসায় রাস্তার বর্ননা দেওয়া আছে। শুক্রবার ২১/০৫/২০২১ তারিখ বেলা অনুমান বেলা ১২ টায় বিবাদীগন আমাদের চলাচলের পথে বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়।
এতে আমাদের বাড়ি হতে বাহির হওয়ার কোন পথা না থাকায় বিষয় নিযে বিবাদীদের সাথে কথা কাটাকাটি হলে বিবাদীগন আমাদের সাথে ঝগড়া করে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। ওই জমিতে প্রবেশ নিয়ে বিবাদীদের দ্বারা শান্তিভঙ্গের আশংকা আছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

পৌরসভার চিংগুড়িয়া ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সেবক মিত্র বলেন, বিষয়টি শুনেছি, এবং দুই পরিবারকে নিয়ে পৌরসভায় বসানো হয়েছে। তাদের জমির কাগজপত্র নিয়ে এ সপ্তাহের মধ্যে পৌরসভার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, বসতবাড়ির সামনে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ তাঁরা পেয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!