মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় মামলা করে বিপাকে পড়েছে বাদী

কলাপাড়ায় মামলা করে বিপাকে পড়েছে বাদী

কলাপাড়ায় মামলা করে বিপাকে পড়েছে বাদী

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় মামলা করে বিপাকে পড়েছে মামলার বাদী উপজেলার টিয়াখালী ইউনিয়নের উত্তর নাচনাপাড়া গ্রামের মতি হাওলাদারের স্ত্রী হালিমা বেগম (৪০)।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর-২০২০, ছেলে মো. রাসেল (২৪) কে রড দিয়ে পিটিয়ে পাও পঙ্গু করে সাথে থাকা নগদ ২০ হাজার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তার মা হালিমা বেগম (৪০) আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-২০।

হালিমা বেগম বলেন, এই মামলায় কয়েকজন আসামী জেলহাজতে থাকার পর জামিনে বের হয়ে এসে মামলা উঠানো ও ক্ষতিপূর্ণ চেয়ে হুমকি প্রদান আসছিল। এতে কোন সাড়া না পেয়ে আসামিরা আমাদের বাড়ি থেকে গত মঙ্গলবার (১৮ মে) রাত আনুমানিক ১২ টায় ছাগল, হাঁস মুরগি, গাছের আম লুটপাট করে মামলা না তুললে আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এঘটনায় ফের বৃহস্পতিবার (২০ মে) মো.বেল্লাল হাওলাদার, মো.ইউনুস হাওলাদার, মেহেদী হাসান, রাকিব গাজী, সুলতান হাওলাদার, মো. সোহেল গাজী, শুভ হাওলাদার, মো. মুসা গাজী ও রাব্বি সহ আরও ৬/৭ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করি।
মামলার পর আসামিরা ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। আসামীদের ভয়-ভীতিতে আমার পরিবারের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!