রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কলাপাড়ায় মোকাবেলায় ১৬৭টি আশ্রয় কেন্দ্র, ২টি মুজিব কিল্লা প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কলাপাড়ায় মোকাবেলায় ১৬৭টি আশ্রয় কেন্দ্র, ২টি মুজিব কিল্লা প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কলাপাড়ায় মোকাবেলায় ১৬৭টি আশ্রয় কেন্দ্র, ২টি মুজিব কিল্লা প্রস্তুত

আপন নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় কলাপাড়ায় ১৬৭টি আশ্রয়কেন্দ্র, নবনির্মিত ২টি মুজিব কিল্লা ও ১৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মুহুর্তে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া গবাদি পশু, শিশু, ও মানুষের খাদ্য সরবরাহের জন্য কাজ শুরু করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সোমবার (২৪ মে) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের দরবার হলে ঘূর্নিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান, পিআইও মো: হুমায়ুন কবির, উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সভায় ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বক্তারা। এছাড়া ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় কুয়াকাটার অর্ধশত হোটেল মোটেলকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দোগ নিয়েছে হোটেল মোটাল ওনার্স এসোসিয়েশন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাইক্লোন শেল্টারগুলোতে শারিরীক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রস্ততি নিচ্ছে সিপিপি, রেড ক্রিসিন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার টিমের সদস্যরা। উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জান খান বলেন, সকাল ৬টায় ’ইয়াস’ পায়রা বন্দরের ৬০৫ কি.মি. দক্ষিনে অবস্থান করছিল। বর্তমানে এটি নিম্নচাপে পরিনত হয়েছে। ৪৮ কি.মি. এর মধ্যে প্রতি ঘন্টায় এর গতিবেগ ৬২-৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জেলা দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মি. রনজিত কুমার সরকার বলেন, ঘূর্নিঝড় ’ইয়াস’ মোকাবেলায় শিশু খাদ্য, মানুষ ও গো-খাদ্যের জন্য জেলায় ২ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!