কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের মধ্য দিয়ে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ০১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে ইউনিয়নের চিংগুড়িয়া কৃষি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির শমসের আলম খান।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফোরকান প্যাদা, কলাপাড়া আইনজীবী কল্যান সমিতির সাধারন সম্পাদক অ্যাড. আ.সালাম, যুগ্ন সাধারন সম্পাদক জুনায়েত হোসেন খান, দপ্তর সম্পাদক শফিকুল আলম শান্তি ফকির, সদস্য মেজবাউদ্দিন খান মিলন প্রমুখ।

সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবদুল হক মৃধা। ত্রিবার্ষিক সম্মেলনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। ২০৩ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন মৃধা ১৩৬ ভোট ও সাধারন সম্পাদক পদে রমিজ গাজী ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই সম্মেলনে খলিলুর রহমান ও হ্যাপী আক্তারকে সহ সভাপতি এবং বাহাউদ্দিন হাওলাদারকে যুগ্ন সাধারন সম্পাদক পদে ঘোষনা করা হয়। এ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!