মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম খলিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জলিল মাষ্টার, বর্তমান সাধারণ সম্পাদক মো. মোদাচ্ছের হাওলাদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, মশিউর রহমান হাওলাদার, মিজানুর রহমান, ইউপি সদস্য কবির খলিফা, মহিপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অব রশিদ, শহিদুল ইসলাম, আমজাদ হাওলাদার, জাফর হাওলাদার, জসিম খলিফা প্রমুখ।

সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন মুন্সী।

বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপি’র হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!