আমতলীতে মোটরসাইকেলসহ কলাপাড়ার রায়হান গ্রেপ্তার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলীতে মোটরসাইকেলসহ কলাপাড়ার রায়হান গ্রেপ্তার

আমতলীতে মোটরসাইকেলসহ কলাপাড়ার রায়হান গ্রেপ্তার

আমতলীতে মোটরসাইকেলসহ কলাপাড়ার রায়হান গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ মোটর সাইকেল চোর চক্রের হোতা মোঃ রায়হান ওরফে রাজুকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বরগুনার আমতলী উপজেলার ডাক্তারবাড়ী নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, কলাপাড়া উপজেলার রাডার অফিসের সামনে থেকে বেল্লাল হোসেনের একটি মোটর সাইকেল সোমবার রাতে রায়হান ওরফে রাজু চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে ওই মোটর সাইকেলটি ঢাকায় নিয়ে যেতে রায়হান আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তারবাড়ী স্ট্যান্ডে বাস কাউন্টারে আসে। বাস গাড়ীতে মোটর সাইকেল নেয়ার কথা বলায় কাউন্টার ম্যানেজার কামাল হোসেনের সন্দেহ হয়। পরে তিনি আমতলী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমতলী ও কলাপাড়া পুলিশ ঘটনাস্থলে এসে মোটর সাইকেল চোর চক্রের হোতা মোঃ রায়হান ওরফে রাজুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। পুলিশ জানান রায়হান ইতিমধ্যে ৭ টি মোটর সাইকেল চুরি করেছে। রায়হানের বাড়ী কলাপাড়া উপজেলার বাদুরতলা গ্রামে। তার বাবার নাম মোঃ মাসুম কেরানী।
বাস কাউন্টার ম্যানেজার কামাল হোসেন বলেন, বাস গাড়ীতে মোটর সাইকেল তুলে ঢাকায় নেয়ার কথা বলায় আমার সন্দেহ হয়। পরে আমি পুলিশে খবর দিয়েছি। পুলিশ এসে মোটর সাইকেল চোর রায়হানকে গ্রেপ্তার করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মোটর সাইকেল চোর গ্রেপ্তার করে কলাপাড়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!