গলাচিপায় ব্রিজ ভেঙে নারীসহ আহত-৬ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় ব্রিজ ভেঙে নারীসহ আহত-৬

গলাচিপায় ব্রিজ ভেঙে নারীসহ আহত-৬

গলাচিপায় ব্রিজ ভেঙে নারীসহ আহত-৬

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের ব্রিজ ভেঙে অসুস্থ নারীসহ ছয়জন আহত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের চারজন পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ও দুজন বরিশল শের-ই বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গলাচিপার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ছিল। শনিবার সকাল ১০টার দিকে অসুস্থ জাহানুর বেগমে নিয়ে পটুয়াখালী হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় পরিবার।





এ সময় ব্রিজ পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে ব্রিজটি। এ সময় অসুস্থ জাহানুর বেগমসহ (৬০), বাচ্চু (৩৫), তামিম (১৬), জাহাঙ্গীর (৫৫), শাকিল খান (২০) ও মামুন খান (৪০) পানিতে পড়ে মারাত্মক আহত হয়। আহত সবাই কালাইকিশোর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনা শোনার পরই সরেজমিন পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!