রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
গলাচিপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা’র সহায়তায় ঘর পাচ্ছে ভূমিহীন হতদরিদ্ররা

গলাচিপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা’র সহায়তায় ঘর পাচ্ছে ভূমিহীন হতদরিদ্ররা

গলাচিপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা’র সহায়তায় ঘর পাচ্ছে ভূমিহীন হতদরিদ্ররা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম মস্তফার সহায়তায় শেখ হাসিনার উপহার পাকা ঘর পাচ্ছে ভূমিহীন হতদরিদ্র পরিবারগুলো। গলাচিপা উপজেলার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিচ্ছেন ভূমিহীন হতদরিদ্র পরিবারদের। উপজেলার চিকনিকান্দী ইউনিয়নেও ঘর পাচ্ছেন হতদরিদ্ররা। চিকনিকান্দী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম মস্তফা ভূমিহীন হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে যাচাই বাছাই করে হত দরিদ্রদের ঘর দেওয়ার জন্য সুপারিশ করছেন। এতে প্রকৃত ভূমিহীন ও হত দরিদ্ররাই ঘরগুলো পাচ্ছে বলে মনে করেন চিকনিকান্দী ইউনিয়নের জন সাধারণ। চিকনিকান্দী ইউনিয়নের সূতাবাড়িয়া গ্রামের ভূমিহীন হতদরিদ্র বাসনা রানী বলেন, তহশীলদার আমাদের এখানে এসে ভূমিহীন হিসেবে আমাকে ঘরের জন্য সুপারিশদ করে মালামালের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আরও বলেন, চিকনিকান্দী থেকে উলানিয়া ভূমি অফিসে যাওয়া আসার গাড়ি ভাড়া তিনি তার পকেট থেকে দিয়ে দিয়েছেন। তার মত মানুষ হয় না। এ বিষয়ে ভূমিহীন হতদরিদ্র সূচিত্রা রানী দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, চিকনিকান্দী ইউনিয়নের ব্রিজের পূর্ব পাশে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘ অনেক বছর পর্যন্ত আছি। আমি একটি ঘরের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করি। তহশীলদার স্যারে ঘটনাস্থল পরিদর্শন করে আমার নিজের কোন জায়গা ঘর না থাকায় আমার জন্য সুপারিশ করায় আমি একটি ঘর পেয়েছি। তিনি আমার কাছ থেকে এক কাপ চাও খান নি। বরং তিনিই আমাকে চা খাওয়াইয়াছেন এবং ঘরের জন্য সুপারিশ করেছেন। এখনো তার মত ভাল মানুষ আছে বলে পৃথিবীটা এখনও ভালো আছে। আমি তার ও প্রধানমন্ত্রীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তাদেরকে যেন সৃষ্টিকর্তা ভাল রাখেন। হতদরিদ্র ভিক্ষুক রাহিমা বেগম বলেন, আমি স্কুলের পাশে পলিথিনের বেড়া দিয়ে থাকতাম। তহশীলদার স্যার আমার এখানে এসে আমার এ অবস্থা দেখে আমাকে সরকারি ঘরের জন্য আবেদন করতে বলেন। তার পকেট থেকে ১০০ টাকা দিয়েছেন আমাকে আবেদন করার জন্য। তার টাকা দিয়ে কম্পিউটার কইরা আমি ইউএনও স্যারের কাছে আবেদন দেই। তহশীলদার স্যারের সুপারিশে আমি একটি ঘর পেয়েছি। এখন আর আমাকে পলিথিনের ঘরে কষ্ট করে থাকতে হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘরে থাকি। আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। ইউএনও স্যার এবং তহশিলদার স্যারের জন্যও দোয়া করি। তারা সবাই যেন ভাল থাকেন। এ বিষয়ে চিকনিকান্দী ইউপি সদস্য ও যুবলীগ নেতা বিবেক দেবনাথ বলেন, চিকনিকান্দী ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায়, ভূমিহীন ও হত দরিদ্ররাই ঘর পেয়েছে।
এ বিষয়ে চিকনিকান্দী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম মস্তফা বলেন, ‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ হিসেবে মুজিব বর্ষ উপলক্ষ্যে গলাচিপা উপজেলায় চিকনিকান্দী ইউনিয়নে ভূমিহীন ও হত দরিদ্রদের যাচাই বাছাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের নির্দেশনায় ঘরগুলো দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘরগুলোর অগ্রাধিকার শুধুমাত্র অসহায়, ভূমিহীন, হতদরিদ্রদের। কোন টাকার বিনিময়ে এ ঘর বিত্তবানদের দেয়া সম্ভব নয় বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, এই ঘর শুধুমাত্র ভূমিহীন ও অসহায় হত দরিদ্রদের জন্য। এই উপজেলায় প্রায় ৯শত ঘর দেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!