বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
গলাচিপায় জমিজমা বিরোধ; ৩ জন আহত হাসপাতালে কাতরাচ্ছে

গলাচিপায় জমিজমা বিরোধ; ৩ জন আহত হাসপাতালে কাতরাচ্ছে

গলাচিপায় জমিজমা বিরোধ; ৩ জন আহত হাসপাতালে কাতরাচ্ছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় জমিজমাকে কেন্দ্র করে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন ফোরকান মোল্লা (৫০), রুনা বেগম (৩৫) ও তাসলিমা বেগম (৪০)। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতবক গ্রামে। ঘটনাসূত্রে ও আহত ফোরকান মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমাদের বসত বাড়ির পাশের গাছ বাগানে প্রতিপক্ষ হানিফ মোল্লা, আশরাফ মোল্লা, তুহিন মোল্লা, শাহজাহান মোল্লা, আজিজ মোল্লার সাথে জমি-জমাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমি ও আমার স্ত্রীসহ তিনজনকে তাদের হাতে থাকা লোহর রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মরধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন বলেন, চিকিৎসাধীনে ফোরকান মোল্লা, রুনা বেগম ও তাসলিমা বেগম ৩য় তলায় ভর্তি আছে। ফোরকান মোল্লার মাথায় সেলাই আছে আর রুনা বেগমের হাতে সেলাই আছে। এ বিষয়ে আহত রুনা বেগম বলেন, দীর্ঘ ২০ বছর পর্যন্ত এই জমিজমার জের নিয়ে মারামারি চলছে। এ মারামারি প্রতি বছরই হয়। এ ব্যাপারে প্রতিপক্ষের নামে থানায় একাধিক মামলা আছে। সঠিক বিচার না পাওয়া আমাদেরকে এরা প্রতি বছরই মারধর করে।
এ বিষয়ে প্রতিপক্ষ হানিফ মোল্লার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এ মারামারিতে আমরাও ৪/৫ জন আহত হয়েছি। এ বিষয়ে পানপট্টি ইউনিয়নের ইউপি সদস্য কামাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নুর জামাল মোল্লা বাদী হয়ে শুক্রবার গলাচিপা থানায় মামলা করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!