বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে ভিজিএফ’র চাল পেল সাড়ে ছয় হাজার জেলে

আমতলীতে ভিজিএফ’র চাল পেল সাড়ে ছয় হাজার জেলে

আমতলীতে ভিজিএফ’র চাল পেল সাড়ে ছয় হাজার জেলে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ সাগর মাছ শিকার নিষিদ্ধে আমতলীর ছয় হাজার ৭’শ ৮৯ জন জেলে বিশেষ ভিজিএফ’র চাল পেয়েছেন। চাল পাওয়ার পরিবার পরিজন নিয়ে ভালোই কাটছে তাদের। শনিবার গুলিশাখালী ইউনিয়নের চাল বিতরন করা হয়।
জানাগেছে, মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬৫ দিন সাগরে মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ শিকার ও বিপনন বন্ধ থাকবে। মাছ শিকার নিষিদ্ধ থাকায় উপজেলার ছয় হাজার ৭’শ ৮৯ জন জেলে অলস সময় কাটাচ্ছেন। এই সময়ে তাদের কষ্ট লাঘবে সরকার জেলে প্রতি দৈনিক ১.৩৩ কেজি করে ৬৫ দিনে ৮৬.৪৫ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভায় ওই চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। শনিবার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের এক হাজার ৬’শ ৪০ জেলেদের মধ্যে চাল বিতরন করা হয়।




এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, স্থানীয় সরকার প্রকৌশলীর কমিউনিটি অর্গানাইজার শ্রীধাম চন্দ্র বিশ্বাস, ইউপি সচিব মোঃ জাকির হোসেন ও ইউপি সদস্য গোলাম সরোয়ার ছত্তার প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার বলেন, উপজেলার ৬ হাজার ৭’শ ৮৯ জেলেদের বরাদ্দকৃত চাল বিতরন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!