গলাচিপায় উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-সাজ্জাদ হোসেন রিয়াদ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-সাজ্জাদ হোসেন রিয়াদ

গলাচিপায় উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-সাজ্জাদ হোসেন রিয়াদ

গলাচিপায় উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-সাজ্জাদ হোসেন রিয়াদ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় চিকনিকান্দী ইউপি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চাইলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন রিয়াদ। সাজ্জাদ হোসেন রিয়াদ ভোটারদের উদ্দেশে বলেন, চিকনিকান্দী ইউনিয়নের মানুষ আমার আপনজন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ করে দিন। তিনি আরো বলেন, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ থাকবে আগামী ২১ তারিখ আপনারা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে নৌকাকে জয়যুক্ত করবেন।




রবিবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তার এই গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, প্রচার সম্পাদক সুশীল বিশ্বাস, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অবনী রায়সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!