গলাচিপায় ইউপি নির্বাচনঃ মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মনির | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় ইউপি নির্বাচনঃ মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মনির

গলাচিপায় ইউপি নির্বাচনঃ মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মনির

গলাচিপায় ইউপি নির্বাচনঃ মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মনির

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সফল ইউনিয়ন যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মো. মনির হাওলাদার এলাকাবাসীর সহযোগিতা বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট ও সমর্থন চেয়েছেন। তিনি জনগণের পছন্দের প্রার্থী বলে জানা গেছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। স্থানীয় এলাকাবাসী জানান, মেম্বার প্রার্থী মনির হাওলাদার একজন সৎ ও লোভহীন মানুষ। দীর্ঘদিন থেকে তাকে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই দেখা যায়। আমরা আবারো তাকে আমাদের ২নং ওয়ার্ডের মেম্বর হিসেবে পেতে চাই। স্থানীয়রা আরো বলেন, তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ২১শে জুন গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক মনির হাওলাদারকে মেম্বার হিসেবে দেখতে চাই। এ বিষয়ে ২নং ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা প্রতীকের মেম্বার পদপ্রার্থী মনির হাওলাদার বলেন, আমাকে যদি জনগণ আবারো সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে ২নং ওয়ার্ডে আমার অসমাপ্ত সকল রাস্তাঘাট নির্মাণ শেষ করবো এবং যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ঘটাবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!