আমতলীতে ফুটবল মাঠে খেলোয়ারের মৃত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে ফুটবল মাঠে খেলোয়ারের মৃত্যু

আমতলীতে ফুটবল মাঠে খেলোয়ারের মৃত্যু

আমতলীতে ফুটবল মাঠে খেলোয়ারের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে ফুটবল খেলার মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খেলোয়ার আমতলী সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র তানভীর তালুকদারের (১৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার শোকের ছাড়া নেমে এসেছে। পরিবারে চলেছে শোকের মাতন। বৃহস্পতিবার সকালে তানভীরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলা চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে।




জানাগেছে, উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা মিলে বুধবার বিকেলে ফুটবল খেলার আয়োজন করে। ওই খেলায় ২২ জন খেলোয়ারের মধ্যে পশ্চিম চিলা গ্রামের সোহাগ তালুকদারের ছেলে তানভীর তালুকদার একজন। খেলার প্রায় শেষ মুহুর্তে খেলোয়ার তানভীর দৌড়ে ফুটবলে স্বজোরে কিক দেয়। ওই সময়ে তার কোন প্রতিপক্ষ খেলোয়ার ছিল না এমন দাবী ওই মাঠের খেলোয়ার ও প্রত্যক্ষদর্শীদের। খেলোয়াররা আরো দাবী করেন ফুটবলে কিক (ধাক্কা) দেয়ার সাথে সাথেই কাঁপতে কাঁপতে তানভীর মাটিতে লুটিয়ে পরেন। তাৎক্ষনিক মাঠের অন্য খেলোয়াররা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা মোসাঃ ফারজানা আক্তার দিনা তাকে মৃত্যু ঘোষনা করেন। তানভীর চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় থেকে গত বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। বর্তমানে আমতলী সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের একাদ্বশ শ্রেনীর ছাত্র। মেধাবী ছাত্র তানভীরের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। তানভীরকে হারিয়ে পাগল প্রায় পরিবারের লোকজন। পরিবারের আহাজারিতে আকাশ পাতাল ভারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে তানভীরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
খেলোয়ার মেহেদী হাসান ও শাহীন বলেন, ফুটবলে স্বজোরে কিক দেয়ার সাথে সাথেই তানভীর কাঁপতে কাঁপতে মাঠে লুটিয়ে পরেছে।
স্থানীয় নিজাম বিশ্বাস ও সাইদুল বিশ্বাস বলেন, তাৎক্ষনিক তানভীরকে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তারভীরকে মৃত্যু ঘোষণা করেন।
তানভীরের বাবা মোঃ সোহাগ তালুকদার কান্নাজনিত কন্ঠে বলেন, ফুটবল খেলতে গিয়ে মাঠে অসুস্থ হয়ে পড়ে তানভীর। এতেই ও মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, হাসপাতালে আনার পূর্বে তানভীরের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ ঘটনা ঘটেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে তানভীরের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!