গলাচিপায় অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

গলাচিপায় অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

গলাচিপায় অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ফুলভানু বেগম (৬৫) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের বাসায় আশ্রিত থেকে চলছে তাদের বসবাস। জানা যায়, গোলখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত কাদের প্যাদার স্ত্রী ফুলভানু বেগম। তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। ফুলভানু বেগম মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। তার কোন ছেলে না থাকায় মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। স্বামী অসুস্থ থাকার সময়ে তার চিকিৎসা করাতে গিয়ে বিক্রি করতে হয় সহায় সম্বল। স্বামী মারা যাওয়ায় এখন তিনি দিশেহারা। বয়স হয়ে যাওয়ায় এখন তিনিও আগের মত কাজ করতে পারছেন না। থাকেন অন্যের বাড়িতে একটি কুঁড়ে ঘর তৈরি করে। এ বিষয়ে ফুলভানু বেগম জানান, আমার জন্মের পরেই দরিদ্র পরিবারে হাতাশা লেগে রয়েছে। বাবা ছোট বেলায়ই মারা যান। মা অনেক কষ্ট করে বিবাহ দিয়েছিল। স্বামীও দীর্ঘদিন অসুস্থ থাকার সময়ে জায়গা জমি বিক্রি করতে হয়েছে। আমার কোন ছেলে না থাকায় আমাকে ধরতে হয় সংসারের হাল। বয়স হয়ে গেছে এখন আর কাজ করতে পারি না। আমার নেই কোন জায়গা জমি, নেই কোন ঘর। তিনি আরও বলেন, শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গরীবদের নাকি ঘর দেয়। যদি আমি একটি ঘর পেতাম তাহলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। কুঁড়ে ঘরে আর থাকতে হত না। থাকত না বৃষ্টির ভয়। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের মেম্বর আ. রব মৃধা বলেন, আসলেই ফুলভানু বেগম অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। সরকারীভাবে তারা একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!