নির্বাচন উপলক্ষে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে আমতলীতে মাদ্রাসার নৈশ প্রহরীর মৃত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
নির্বাচন উপলক্ষে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে আমতলীতে মাদ্রাসার নৈশ প্রহরীর মৃত্যু

নির্বাচন উপলক্ষে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে আমতলীতে মাদ্রাসার নৈশ প্রহরীর মৃত্যু

নির্বাচন উপলক্ষে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে আমতলীতে মাদ্রাসার নৈশ প্রহরীর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী ইউনিয়ন নির্বাচনে তারিকাটা দাখিল মাদ্রাসা কেন্দ্রে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মাদ্রাসার নৈশ প্রহরী মোঃ আবুল বাশার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ঘটনা ঘটেছে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা দাখিল মাদ্রাসা কেন্দ্রে রবিবার সন্ধ্যায়।
জানাগেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের নিার্বচন সোমবার। এর মধ্যে আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ একটি। ওই ইউনিয়নের ৭ নং কেন্দ্র তারিকাটা দাখিল মাদ্রাসা। নির্বাচন উপলক্ষে ওই কেন্দ্রে রবিবার বিকেলে নির্বাচনী মালামাল পৌছে দেয় উপজেলা নির্বাচন অফিস। ওই মাদ্রাসা কেন্দ্রের একটি ভবনে বৈদ্যুতিক সংযোগ নেই। বৈদ্যুতিক সংযোগ দেয়ার জন্য ওই কেন্দ্রের প্রিজাইটিং অফিসার সৈয়দ ফারুক হোসেন মাদ্রাসার নৈশ প্রহরী মোঃ আবুল বাশারকে ডেকে আনেন। নৈশ প্রহরী বাশার পাশর্বর্তী একটি ভবন থেকে তাঁর দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার গুরুতর আহত হয়। ওই কেন্দ্রের দায়িত্ব থাকা পুলিশ ও আনসার সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক মোঃ মিজানুর রহমান তাকে মৃত্যু ঘোষনা করেন। নৈশ প্রহরী আবুল বাশারের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের চলছে শোকের মাতম। আবুল বাশার গত দের বছর পূর্বে তারিকাটা দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী পদে চাকুরী নেন। তার স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। স্ত্রী তানজিলা নয় মাসের অন্তঃস্বত্তা বলে জানান নিহত বাশাদেরর দাদা মোঃ রফিক হাওলাদার। আবুল বাশারের বাড়ী কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া গ্রামে। তার বাবার নাম মোঃ ফারুক হাওলাদার।




তারিকাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফারুক আহম্মেদ বলেন, বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে নৈশ প্রহরী আবুল বাশার মারা গেছেন।
তারিকাটা দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইটিং অফিসার সৈয়দ ফারুক হোসেন, নির্বাচনী কার্যক্রম সুবিধাজনকভাবে সম্পন্ন করতে মাদ্রাসার অন্য একটি ভবন থেকে বৈদ্যুতিক সংযোগ আনার চেষ্টা করছিল নৈশ প্রহরী আবুল বাশার। ওই বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বাশার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, তাৎক্ষনিক তাকে নির্বাচনে কর্তব্যরত পুলিশ ও আনসার বাহিনীর লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শুনেছি হাসপাতালে বাশার মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এটা একটা দুঃখজনক ঘটনা। নির্বাচন শেষে পরিবারের সাথে আলোচনা করে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!