বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমতলীর ইউপি নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমতলীর ইউপি নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমতলীর ইউপি নির্বাচন সম্পন্ন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনে নাতনি শিউলীর সহযোগীতায় উত্তর তক্তাবুনিয়া গ্রামের শতবর্ষী নারী হাজেরা বেগম, পশ্চিম সোনাখালী গ্রামের আম্বিয়া বেগম, দক্ষিণ সোনাখালী গ্রামের প্রতিবন্ধি আব্দুস ছাত্তার ও গোজখালী গ্রামের নাতি নাশির সিকদারের কোলে চড়ে এসে তাজেম আলী সিকদার ভোট দিলেন। ১০৫ বছর বয়সী তাজেম আলী সিকদার বলেন, গত ১০ বচ্চরে মুই ভোট দেতে আইনায়। এইবার আইলাম। মুই সুন্দর মোতো নাতির কোলো বইয়্যা ভোট দিছি। মোর অ্যাকছের ভালো লাগছে।





জানাগেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনে নাতনির সহযোগীতায় উত্তর তক্তাবুনিয়া গ্রামের শতবর্ষী নারী হাজেরা বেগম, পশ্চিম সোনাখালী গ্রামের আম্বিয়া বেগম, দক্ষিণ সোনাখালী গ্রামের প্রতিবন্ধি আব্দুস ছাত্তার ও গোজখালী গ্রামের তাজেম আলী সিকদার নাতি নাশির সিকদারের কোলে চড়ে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এদিকে শুধু চাওড়া ইউনিয়নে ইভিএম সম্পর্কে ভোটাররা অনভিজ্ঞ থাকায় ভোট নিতে কিছুটা বিলম্ব হয়েছে। গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় সকাল ১০ টার দিকে ব্যালট পেপারে অবৈধভাবে ছিল দেয়ার অভিযোগ উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান লিটনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওসার আলম গ্রেফতার করেন।

উপজেলার চাওড়া ইউনিয়নের শেখ হাসিনা টেকনিক্যাল সরকারী স্কুল, চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাতাকাটা মেহের আলী দাখিল মাদ্রাসা, হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়, আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুকুয়া ইউনিয়নের শহীদ সোহরাওয়াদী মাধ্যমিক বিদ্যালয়, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়, ঘোজখালী মাধ্যমিক বিদ্যালয় ও গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পবিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।




দক্ষিণ সোনাখালী গ্রামের ৮০ বছরের বৃদ্ধ প্রতিবন্ধি আব্দুস ছাত্তার খান বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। এতো সুন্দর ভোট গত কয়েক বছরে দেই নাই।

উত্তর তক্তাবুনিয়া গ্রামের ১০০ বছরের বৃদ্ধা নারী হাজেরা বেগম বলেন, মোরো আল্লায় শ্যায় বয়সে ভোট দেওয়াইছে মুই মোর পছন্দের মানেরো ভোট দিছি।

কাউনিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম বলেন, ইভিএমএ ভোট দেয়ার মজাই আলাদা। জীবন এই প্রথম ইভিএমএ ভোট দিয়েছি।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, সকলের সার্বিক সহযোগীতায় অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!