মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র
বরিশাল সদর ইউনিয়ন নির্বাচনে দুটিতে নৌকা, দুটিতে হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থীর বিজয়

বরিশাল সদর ইউনিয়ন নির্বাচনে দুটিতে নৌকা, দুটিতে হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থীর বিজয়

বরিশাল সদর ইউনিয়ন নির্বাচনে দুটিতে নৌকা, দুটিতে হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থীর বিজয়

আপন নিউজ ডেস্ক।। বরিশাল সদর উপজেলার ৩ ইউনিয়নের ২টিতে আওয়ামী লীগ এবং একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রতীকের প্রার্থী বিজয় করেছেন। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীকের কালাম হোসেন লিটন মোল্লা, চরবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ, জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রতীকের প্রার্থী হেদায়তুল্লাহ খান এবং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান বেসরকারিভাবে বিজয়ী হন।

এদের মধ্যে লিটন মোল্লা এবং মাহাতাব হোসেন সুরুজ দুটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের। তাছাড়া বাকি দুজন প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাছাড়া চরমোনাই ইউনিয়নের বাইরে বরিশাল সদরে এটিই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রথম বিজয় হয়।




এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে চরবাড়িয়া ইউনিয়নে প্রথমবারের মত ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। এই ইউনিয়নে বিজয়ী প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ ৪ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদ পেয়েছেন ২ হাজার ৪৫২ ভোট। এ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী ইমাম আব্দুল করিম পেয়েছেন এক হাজার ৪৩২ ভোট।

জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রতীকের প্রার্থী মো. হেদায়তুল্লাহ খান ২ হাজার ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী দিদারুল আলম শাহীন এক হাজার ৬৯৮ ভোট পেয়েছেন।

কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী আবুল কালাম লিটন মোল্লা ৩ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩১৪ ভোট।

এছাড়া টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান আনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো. বাহাউদ্দিনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মন্টু বিশ্বাস, গাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, ‘বরিশালে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে বৈরি আবহাওয়া থাকা সত্ত্বেও ভোটারদের উপস্থিতিও ভালো ছিল বলে জানিয়েছেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!